শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বামীকে একান্তে কাছে পেতে দুই স্ত্রীর কাণ্ড!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

দিনে দুপুরে রাস্তায় এক পুরুষকে নিয়ে টানাহেঁচড়া করছিলেন দুই নারী। একইসঙ্গে তাদের মধ্যে চলছিল তুমুল ঝগড়া। আর কিছু মানুষ সেই দৃশ্য উপভোগ করছিলো। কাছে গিয়ে জানা গেল, ওই দুই নারী সে পুরুষেরই স্ত্রী। হাতাহাতির কারণ হিসেবে জানা গেল, প্রথম স্ত্রীকে না জানিয়েই গোপনে আরেকটি বিয়ে করেছেন ওই পুরুষ। আর এ বিষয়টি জানাজানি হওয়ায় এ তুমুল ঝগড়া।

 

বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ব্যক্তির নাম মো. আলমগীর। স্ত্রী পরিচয়দানকারী নোয়াখালীর স্থায়ী বাসিন্দা ফাতেমা বেগম রত্নার দাবি, প্রায় ১৫ বছর আগে চট্টগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আলমগীরের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তারা বিয়ে করেন।

সে সময় আলমগীর নিজ বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানালেও তাকে কখনো নিয়ে যাননি। ভাড়া বাসায় থাকতেন তারা। ১০ ও ৬ বছর বয়সী দুটি সন্তানও রয়েছে তাদের সংসারে।

 

সম্প্রতি ফাতেমা জানতে পারেন, আছমা খাতুন নামে উপজেলার শাকপুরা এলাকার দুই সন্তানের এক জননীর সঙ্গে গোপনে সংসার পেতেছেন আলমগীর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে বাসা থেকে বেরিয়ে উধাও হয়ে যান স্বামী।

 

সবশেষ বৃহস্পতিবার ওই নারীর সঙ্গে ঘুরতে দেখে স্বামী আলমগীরকে রাস্তাতে ঝাপটে ধরেন ফাতেমা। এসময় তাদের মধ্যে টানাহেঁচড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ অবস্থায় তাদের ধরে থানায় নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু থানায় যাওয়ার পর আছমা খাতুনকে নিয়ে কৌশলে সটকে পড়েন আলমগীর।

 

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালামত উল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com