কিশোরগঞ্জ জেলার পৌর শহরে ব্যাংক এশিয়ার আউটলেট শাখার উদ্বোধন ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
.
আজ সোমবার (৭ ডিসেম্বর) কিশোরগঞ্জ পৌর শহরের আখরাবাজারে এজেন্ট ব্যাংকিংয়ের শাখা অফিস উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া। এসময় উপস্থিত ছিল সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মো: আশরাফুল খালেক আলমগীর, ব্যাংক এশিয়ার রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম ভূঞা, জেলা ব্যবস্থাপক জিয়াউর রহমান, জেলা ব্যবস্থাপক (ডিপিও) শাহরুল ইসলাম, কিশোরগঞ্জ উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মো: শাহরিয়ার আলম নাহিদ, ব্যাংক এশিয়ার পৌর আউটলেট শাখার ম্যানেজার শফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
.
আউটলেট উদ্বোধন শেষে দেশের চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের মাঝে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় পৌর শহরের প্রায় ৭৫টি পরিবারের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়। ব্যাংক এশিয়ার রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম ভূঞা জানান, দেশের এই পরিস্থিতিতে আমরা ব্যাংক এশিয়ার পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আগামীতে ব্যাংকিং সেবার পাশাপাশি আরও ত্রাণ সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ব্যাংক এশিয়ার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
.
ব্যাংক এশিয়ার পৌর আউটলেট শাখার ম্যানেজার শফিকুল ইসলাম রাকিব জানান, এই আউটলেটে নতুন একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, স্থানান্তর (দেশের ভিতর), রেমিট্যান্স উত্তোলন, মেয়াদি আমানত প্রকল্প চালু, ইউটিলিটি বিল পরিশোধ, ঋণ গ্রহণ ও পরিশোধ এবং সামাজিক নিরাপত্তার আওতায় সরকারি ভর্তুকির টাকা গ্রহণ সেবা সমূহ পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ভাতা, হত দরিদ্র উন্নয়ন কর্মসূচী, ইজিপিপ, এলজিএসপি, গ্রাম পুলিশ, মেম্বার চেয়ারম্যানের সম্মানী, স্কুল শিক্ষকের সম্মানী ও অন্যান্য প্রকল্পের অর্থ প্রদান করা সম্ভব।