রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বিজয় দিবস উদযাপনে নৌকা প্রেমীদের ঢল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় নিন্দা প্রকাশ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে
বিজয় মিছিল

১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস হলেও দেশের কিছু কিছু অঞ্চল বিভিন্ন তারিখে হানামুক্ত হয়। তেমনি কিশোরগঞ্জ জেলা হানাদার মুক্ত হয় ১৭ ডিসেম্বর। সে হিসেবে কিশোরগঞ্জে প্রতি বছর এই তারিখে বিজয় উৎসব পালন করা হয়।

 

কর্মব্যস্ত কিশোরগঞ্জ শহরে মানুষে ভোগান্তি যেন না হয় এবং কোভিড-১৯ এর কথা বিবেচনা করে ১৭ তারিখের পরিবর্তে আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এই বিজয় উৎসব পালন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের পুরান থানা মোড়ে বিজয় সমাবেশে আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই পুরান থানা মোড়ে কিশোরগঞ্জ সদরের ১১টি ইউনিয়ন, পৌর শহরের ৯টি ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হতে শুরু করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও বিজয় দিবস উদযাপনের বর্ণাঢ্য র‌্যালীতে প্রায় ২০ হাজার নৌকা প্রেমী ও দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

 

পূর্ব প্রস্তুতি অনুযায়ী সদর উপজেলার যশোদল, কর্শাকড়িয়াইল, দানাপাটুলী, বৌলাই, চৌদ্দশত, বিন্নাটি, মহিনন্দ, রশিদাবাদ, লতিবাবাদ, মাইজখাপন ও মারিয়া ইউনিয়ন থেকে বৈইটা, নৌকা’সহ বিভিন্ন সাজসজ্জ¦া করে জনসভায় যোগদান করে। কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সফলতা পদ্মা সেতুর রেল্পিকা তৈরী করে বিজয় মিছিলের সৌন্দর্য বর্ধন করেন। এছাড়াও বিজয় মিছিলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে আওয়ামী লীগের কর্মীরা মিছিল অংশগ্রহণ করে।

 

বিজয় মিছিল শুরু হওয়ার পূর্ব মূহূর্তে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা বিভাগীয় পরিচালক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন’সহ জেলা ও সদর উপজেলার নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ’সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড’সহ চ্যালেঞ্জিং পদ্ম সেতু বাস্তবায়নের প্রশংসা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানান। সমাবেশ শেষে বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সমাপ্তি ঘোষণা করে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com