বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জেলের জালে ধরা পড়লো ৪৬ কেজি বাঘাইড় মাছ, বিক্রি হলো ৬৯ হাজার টাকা 

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার মৎস্য আড়তে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৬৯ হাজার টাকার বিক্রি হয়েছে।
.
রবিবার (২০ ডিসেম্বর)  সকাল ৮ টায় কুলিয়ারচর বাজার মৎস্য আড়তের সভাপতি শহীদ মিয়ার আড়তে বি-বাড়িয়া রাজাপুর এলাকার জেলে কুতুব মিয়া ৪৬ কেজি ওজনের এই মাছটি নিয়ে আসেন। পরে মাছটি দাম নিয়ে ডাক উঠলে ৬৯ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করে নেন মৎস্য ব্যবসায়ী সুজন মিয়ার ।
.
জানাযায়, শনিবার দিবাগত রাত দেড়টার সময় মেঘনা নদীতে মাছ ধরার সময় কুতুব মিয়ার জালে মাছটি আটকা পড়ে। পরে তিনি সকাল ৮ টায় কুলিয়ারচর বাজার মৎস্য আড়তের সভাপতি শহীদ মিয়ার আড়তে নিয়ে আসেন বিক্রির জন্য। জেলে কুতুব মিয়া জানায়, আমার জীবনের প্রথম এতো বড় মাছ আমার জালে ধরা পড়ে। মাছটি বিক্রি করে অনেক খুশি হয়েছি।
.
মৎস্য ব্যবসায়ী সুজন মিয়া বলেন, প্রতি কেজি ১৫ শ টাকা ধরে মোট ৬৯ হাজার টাকায় এ মাছ ক্রয় করা হয়েছে । এখন এ মাছটি রাজধানী ঢাকা শহরে নিয়ে বিক্রি করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com