শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচর পৌর নির্বাচনে মেয়র পদে ২ জন, মোট প্রার্থী ৫৬ জন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ বার পড়া হয়েছে
কুলিয়ারচর পৌরসভা নির্বাচন

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণা অনুযায়ী ২০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত ছিলো মনোনয়ন দাখিলের শেষ সময়। এর মধ্যে মোট ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন দুই জন। আওয়ামী লীগ থেকে সৈয়দ হাসান সারোয়ার মহসিন ও বিএনপি থেকে নূরুল মিল্লাত ।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনোনয়ন দাখিল করেছেন ১২ জন। এদের মধ্যে ১ নং থেকে ৪ জন। ২ নং থেকে ৩ জন এবং ৩ নং থেকে ৫ জন নারী কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন।

 

সাধারণ কাউন্সিল পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ৪২ জন। এদের মধ্যে ১নং থেকে ৫ জন। ২ নং থেকে ২ জন। ৩ নং থেকে ৫ জন। ৪ নং থেকে ৩ জন। ৫ নং থেকে ৬ জন। ৬ নং থেকে ৬ জন। ৭ নং থেকে ৪ জন। ৮ নং থেকে ৬ জন এবং ৯ নং থেকে ৫ জন। মোট ৪২ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন।

 

কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মনোনয়ন ফরম বিতরণ করেছি মোট ৫৮ টি এর মধ্যে দাখিল হয়েছে ৫৬ টি। সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও, শেষ পর্যন্ত ৪২ জন দাখিল করেন। দুইজন দাখিল করেননি।

 

তিনি বলেন, মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ তারিখ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। এই পৌরসভায় ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখে এবং মোট ভোটার রয়েছে ২৫,১৪৩ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১২,৬০০ জন, নারী ভোটার রয়েছে ১২,৫৪৩ জন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com