রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ২৮০পিস ইয়াবা’সহ রোহিঙ্গা যুবক আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩০০ বার পড়া হয়েছে
রোহিঙ্গা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২৮০পিস ইয়াবা’সহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটক মাদক ব্যবসায়ী রোহিঙ্গা যুবকের নাম মোঃ ওসমান গনি (২২)। আটকের সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫০০ টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত কক্সবাজার জেলার উখিয়া এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এর নেতৃত্বে দুপুরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী চৌরাস্তা সংলগ্ন তাজ রেস্টুরেন্ট এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ ওসমান গনিকে আটক করা হয়।

 

ইয়াবাসহ আটক হওয়া রোহিঙ্গা যুবক মো. ওসমান গনি মায়ানমারের নাগরিক। তার বর্তমান ঠিকানা কক্সবাজার জেলার উখিয়া রিফিউজি ক্যাম্পের কতুপালংয়ে ইস্ট ব্লক ই এর ২নং ক্যাম্প। তার পিতার নাম এজাহার হোসেন।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com