মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে
ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা

মার্কিন পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল হিল) নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি। এখন পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হল।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসি’তে ক্যাপিটল ভবনের আশেপাশে বিপুল সংখ্যক রায়ট পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ১৫ দিনের জরুরি অবস্থা জারি হয়েছে ওয়াশিংটনে।

ঘটনার সূত্রপাত্র নিয়ে বিশ্ব মিডিয়া বলছে, আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

হাজার হাজার ট্রাম্প সমর্থক “আমেরিকা বাঁচাও” নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপর ক্যাপিটল হিলের ভেতরে নিরাপত্তা বাধা পেরিয়ে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকদফা সংঘর্ষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com