শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

অনুষ্ঠিত হয়ে গেলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। রবিবার ভোরবেলা আর্মি স্টেডিয়ামে ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।

 

এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া ম্যারাথন শেষ হয় হাতিরঝিলে গিয়ে। এই প্রথম ম্যারাথনের কোনো আন্তর্জাতিক আসর হলো বাংলাদেশে।

 

২০৫ জন দেশি অ্যাথলিটের পাশাপাশি অংশ নিয়েছে ৩৫ জন বিদেশি অ্যাথলিট। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিতে পেরে রোমাঞ্চিত অ্যাথলিটরা। লং রানে সেরাদের সঙ্গে লড়াই, টোকিও অলিম্পিকের প্রস্তুতিতে কাজে দিবে বিশ্বাস তাদের।

বাংলাদেশসহ ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেফো, স্পেন থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন অ্যাথলেট এই ম্যারাথনে অংশ নিচ্ছেন । ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন এই তিন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন হচ্ছে।

 

ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার ডলার করে, রানার আপ ১০ হাজার ডলার করে, তৃতীয় ৫ হাজার ডলার করে, চতুর্থ ৪ হাজার, পঞ্চম তিন হাজার, ষষ্ঠ ২ হাজার, সপ্তম স্থান অর্জনকারী ১ হাজার ডলার করে পুরস্কার পাবেন। সার্কভুক্ত দেশ ও বাংলাদেশের পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়নরা ৫ লাখ টাকা করে, রানার আপ ৪ লাখ টাকা করে, তৃতীয় স্থান অর্জনকারী ৩ লাখ করে, চতুর্থ স্থান অর্জনকারী ২ লাখ এবং পঞ্চম স্থান অর্জনকারী ১ লাখ টাকা করে পাবেন।

 

আর হাফ ম্যারাথনে পুরুষ এবং নারী দুই বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন ২ হাজার ৭০০ ডলার, রানার আপ ১ হাজার ৫০০ ডলার, তৃতীয় হওয়া দৌড়বিদ ৭৫০ ডলার পাবেন। বাংলাদেশি অংশগ্রহণকারীদের মধ্যে চ্যাম্পিয়ন আড়াই লাখ টাকা করে, রানার আপ দুই লাখ করে, তৃতীয় দেড় লাখ করে, চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com