রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের দুই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের দুই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

আজ শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার দুটি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তারমধ্যে কিশোরগঞ্জ পৌরসভায় ২৮টি ভোটকেন্দ্রে ৭১ হাজার ৮৪ জন ভোটার ব্যালটে এবং কুলিয়ারচর পৌরসভায় ১২টি ভোটকেন্দ্রে ২৫ হাজার ১৪৩ জন ভোটার প্রথমবারের মত ইভিএমে ভোট দিবেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের পর্যাপ্ত পরিমাণ ভীড় লক্ষ করা গেছে। কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, কোনো ঝাঁমেলা হয়নি। আশা করি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হলে আমাদের প্রার্থী বিজয়ী হবেন।

 

কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া, বিএনপি প্রার্থী মো. ইসরাইল মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. স্বপন মিয়া দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র পদে চারজন প্রার্থী অংশগ্রহণ করলে ব্যালট পেপারে কিন্তু পাঁচটি মার্কা ছাপা হয়েছে। কারণ নির্বাচনের ৩দিন আগে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

অন্যদিকে, কুলিয়ারচর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ২ জন প্রার্থী। দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত। এছাড়া, সাধারণ কাউন্সিলর ৪২জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১১ জন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পৌরসভার ভোট কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com