মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আগামীর চাকরির বাজারে তিন বিষয়ে দক্ষ হতে হবে : বিল গেটস

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে
আগামীর চাকরির বাজারে তিন বিষয়ে দক্ষ হতে হবে : বিল গেটস

বিশ্ববিখ্যাত সফওয়্যার উদ্যোক্তা, বিলিয়নিয়ার ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস’র মতে ভবিষ্যত চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা হবে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতি বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের।

বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের কাছ থেকে লব্ধ জ্ঞান, নিজের অভিজ্ঞতা ও জানাশোনা থেকেই এ মন্তব্যে তিনি পৌঁছেছেন বলে লিংকডিনের এক্সিকিউটিভ এডিটর ড্যানিয়েল রথকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিল গেটস ওই সাক্ষাতকারে বলেছেন, এই তিন বিষয়ে দক্ষ কর্মীরাই, ‘ভবিষ্যতে সব প্রতিষ্ঠানে পরিবর্তনের এজেন্ট’। বিল গেটস বলেন, ‘আমি মনে করি, বিজ্ঞান, গাণিতিক দক্ষতা, অর্থনীতি- এই বিষয়গুলোতে প্রাথমিক জ্ঞানের দক্ষতা থাকলে- তার ওপর ভবিষ্যতের অনেক ক্যারিয়ারই নির্ভর করবে।’

কোডিং বা পর্যায় সারণির ওপর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নেই, তবে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা কীভাবে কাজ করে তার বোঝার সামর্থ্য থাকলে ক্যারিয়ারে তার দারুণভাবে কাজে দেবে বলে মনে করেন গেটস।

তিনি বলেন, ‘কোডিং লেখাটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে আপনাকে বুঝতে হবে ইঞ্জিনিয়াররা কোনটা করতে পারে এবং কোনটা করতে পারে না।’

আপনি কোডটি লিখবেন তা অগত্যা নয়, তবে প্রকৌশলীরা কী করতে পারে এবং তারা কী করতে পারে না তা আপনার বুঝতে হবে। গেটস বলেন, এরাই আপনার প্রতিষ্ঠানকে বৈপ্লবিকভাবে এগিয়ে নেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com