শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নুসরাতকে ডিভোর্সের নোটিশ পাঠালেন নিখিল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে
নুসরাতকে ডিভোর্সের নোটিশ পাঠালেন নিখিল

গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে, ভাঙতে যাচ্ছে টলিউড তারকা নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনের সংসার।  সম্প্রতি নুসরাতকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী।

এমন খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার। ডিভোর্স নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন নিখিল।

 

জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে নুসরাত ও নিখিলের সম্পর্কের ফাটল ধরে। সে থেকে তারা আলাদা থাকছেন। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই তাদের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বিষয়টি নিয়ে তাদের দু’জনের কেউ স্পষ্টভাবে কিছু জানাননি।

নুসরাতকে নোটিশ দিয়ে বিয়েবিচ্ছেদ চাওয়ায় তাদের মধ্যে চলমান সাংসারিক দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো।

গত বছরের অক্টোবরের পর থেকে নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাতের সঙ্গে তার আর কোনো ছবি দেখা যায়নি। নুসরাতের প্রোফাইলেরও প্রায় একই পরিস্থিতি। এর মধ্যেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল।

২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য নুসরাত। গুঞ্জন রয়েছে, টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’থেকে লাইমলাইটে আসা অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। সম্প্রতি এই অভিনেতার সঙ্গে ঘুরতে রাজস্থানেও গিয়েছেন তিনি। তবে প্রেমের বিষয়টিও নাকচ করে দিয়েছেন নুসরাত। অথচ দুজনই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com