রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে মহিলা আ’লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মহিলা আ’লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী এর আয়োজনে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কেক কাটা ও আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান।

 

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমের সঞ্চালনায় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা ফেন্সী, জিন্নাত আক্তার রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মাছুমা আক্তার, দপ্তর সম্পাদক ডাঃ রুবি ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার রুনা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজা আরা পলক, শ্রম সম্পাদক মনোয়ারা বেগম জলি, ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ারা বেগম, সদস্য এ্যাড. জেসমিন আরা মনি, খালেদা বেগম ও গীতা রানী ঘোষ’সহ মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন: পাকুন্দিয়ায় লাল তীর আলু উৎপাদনে রেকর্ড

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com