মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা, স্মরণ করেছে পাকুন্দিয়াবাসী

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা, স্মরণ করেছে পাকুন্দিয়াবাসী

ঐতিহাসিক ৭ মার্চ প্রথম বারের মত জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারকারী, শ্বায়ত্বসাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

রবিবার ৭ মার্চ সকাল ৯টায় উপজেলা পরিষদের স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্তবক অর্পণ করেন মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারওয়ার জাহান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমীন শাহানাজ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন।

এছাড়াও পাকুন্দিয়ার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলাদেশ পুলিশ পাকুন্দিয়া থানার পক্ষ থেকে বিকেলে থানা চত্ত্বরে আলোচনা সভা কেক কাটার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান, সহকারী কমিশনার ভূমি একেএম লুৎফর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সারওয়ার জাহান, ইনস্পেক্টর তদন্ত মোঃ শ্যামল মিয়া, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com