মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নেত্রকোণায় নয় কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে
নেত্রকোণায় নয় কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি সদরের চাঁনপুর ইউনিয়ন হতে নয় কেজি গাঁজা’সহ মো: আকিরুল ইসলাম (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৩ মার্চ) সাড়ে এগারটায় নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আকিরুল ইসলাম (২২) পিতা-আবু কালাম, সাং-মাহমুদ নগর, ইউনিয়ন-আটগাও, জেলা-সুনামগঞ্জকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল নয় কেজি গাঁজা’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com