বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
https://onenews24bd.com/2026/09/10/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be/

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪০ কেজি গাঁজাসহ আরিফ ওরফে রনি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Toyota Probox গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‌্যাব-১৪ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

র‌্যাবের তথ্যমতে, গতকাল (৯ সেপ্টেম্বর)  বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ভৈরব থেকে আসা একটি Toyota Probox গাড়িতে তল্লাশি চালিয়ে আরিফ ওরফে রনিকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য ও দেখানো মতে গাড়ির ব্যাগ রাখার ডালার ভেতরে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরিফ ওরফে রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য বহনে ব্যবহৃত Toyota Probox গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com