শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

করোনার টিকা নিলেন কাবা মসজিদের ইমাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে
করোনার টিকা নিলেন কাবা মসজিদের ইমাম

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের সভাপতি ও কাবা মসজিদের ইমাম ড. আবদুর রহমান আল সুদাইস করোনা টিকা নিয়েছেন। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার (২২ মার্চ) মক্কার কিং আবদুল্লাহ মেডিকেল সিটিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি।

শায়খ সুদাইস টিকা গ্রহণের পর করোনা সংক্রমণরোধে সৌদি সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন আল সুদাইস। স্থানীয় নাগরিক বসবাসকারীদের মধ্যে বিনামূল্যে করোনা টিকা সরবরাহ করে সৌদি আরব বিশ্বে স্বল্প সংক্রমিত দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

এছাড়াও কিং আবদুল্লাহ মেডিকেল সিটির স্বাস্থ্যকর্মীসহ সব চিকিৎসকের একনিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। ড. আবদুর রহমান আল সুদাইস পবিত্র মসজিদু হারামের সবচেয়ে প্রবীণ ইমাম ও খতিব হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। মাত্র ২২ বছয় বয়সে ১৪০৪ হিজরিতে মসজিদুল হারামের কনিষ্ঠতম ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com