বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড, মৃত্যুও দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড, মৃত্যুও দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ

করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে শনাক্ত হয়েছে ৭,২১৩ জন করোনা রোগী। করোনায় মৃত্যু ও শনাক্তের দিক থেকে দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৪ জনে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ।  মৃত্যুর খবর আসে ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ।  এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com