শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে
শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর

মিঠুন চক্রবর্তীর পর এবার রোড শো করতে গিয়ে ‘বাধা’ পেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হচ্ছে।

প্রথমবার বেহালা পশ্চিম থেকে লড়বেন ‘ভূমিকন্যা’ শ্রাবন্তী। যার কঠিন লড়াই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাধা পেয়ে মেজাজ হারালেন শ্রাবন্তী। অভিযোগ, আগেই সুবিধা অ্যাপে এ দিনের রোড শোয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ইচ্ছাকৃতভাবেই বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

উলটোদিকে পুলিশের দাবি, অশান্তি এড়ানো-সহ একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিনা অনুমতিতে ভোট প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। আর এতেই ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট ইতিমধ্যে জমাও পড়েছে বলে খবর। এদিনই সকালে হাই ভোল্টেজ বেহালা কেন্দ্রে শেষ মুহূর্তে তারকা মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তাই বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় শেষমেশ বাতিলই হয়ে যায় সেই কর্মসূচি।

এর পর মহাগুরু ও প্রার্থীদের নিয়ে ডোর-টু ডোর ক্যাম্পেনের অনুমতি চেয়েছিল তারা। সেই আবেদনেও ছাড়পত্র দেয়নি পুলিশ। এই ঘটনায় সকাল থেকে বেহালার পর্ণশ্রী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বেলা বাড়তেই পর্ণশ্রী থানা ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। থানায় ভিতরেও কর্মীরা ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ। সেই বিক্ষোভে শামিল হয়েছিলেন শ্রাবন্তী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com