মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৫

বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের মধ্যে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এদের সবাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

 

কুচ বিহারের শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে সংঘর্ষে জড়ায় প্রতিদ্বন্দ্বি দুই দলের সমর্থক ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের দাবি নিহতরা সবাই তাদের কর্মী। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে রাজ্যের ক্ষমতাসীন দলটি। তৃণমূলের অভিযোগ বিজেপি’র হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়েছে ভারতের নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচনে ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। পরে আরও চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ মে ফলাফল ঘোষণা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com