বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

করোনায় মারা গেলেন সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে
করোনায় মারা গেলেন সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস

করোনা আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই সাহেব বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

গত ১৬ এপ্রিল রাতে সাঈদ আহমদ আনীসের স্ত্রী সুলতানা ইয়াসমীনও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সাঈদ আহমদ আনীস একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম কবি, দার্শনিক, গবেষক ও বহু ভাষাবিদ মনিরউদ্দীন ইউসুফের ছেলে।

তার মৃত্যুতে কিশোরগঞ্জের কবি মনিরউদ্দীন ইউসুফ স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মু.আ. লতিফ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও তার মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com