মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশাসহ চোর আটক

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৭২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশাসহ চোর আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশাসহ ওয়াহিদ মিয়া নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার ড্রেনেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ওই অটোরিকশার চালক উপজেলার খামা গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মইজ উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দুপুরে ওয়াহিদ মিয়াকে আদালতে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোংগাও গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার খামা গ্রামের মইজ উদ্দিন বুধবার সকালে তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ৭টার দিকে থানাঘাট এলাকা থেকে এক যুবক ওই অটোরিকশাটি রিজার্ভ নিয়ে পাশর্^বর্তী মনোহরদী উপজেলার ড্রেনেরঘাট রায়েরপাড়া বাজারের দক্ষিণ পাশে যায়। সেখানে ওই যুবক নামার পর ওয়াহিদ নামের অপর একজন পুনরায় থানাঘাট যাওয়ার উদ্দেশ্যে ওই অটোরিকশায় উঠেন। কিছু দূর আসার পর নামিয়ে আসা যুবকটি তার পরিচিত বলে অটোরিকশার চালককে জানান। গাড়ি রেখে ওই যুবককে নিয়ে আসার জন্য অটোচালককে বলেন। কিন্তু অটোচালক গাড়ি রেখে না যাওয়ার জন্য বললে কৌশলে গাড়ির চাবি ছিনিয়ে নিতে চেষ্টা করে ওয়াহিদ। একপর্যায়ে অটোরিকশার চালক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনার বর্ণনা শুনে স্থানীয় জনতা ওই যাত্রীকে আটক করে পিটুনি দেয়। পরে সে স্বীকার করে সে ও ওই যুবক অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশাসহ ওই ব্যক্তিকে মনোহরদী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি পাকুন্দিয়া থানার আওতাধীন হওয়ায় মনোহরদী থানাপুলিশ জিডি মূলে মামলা রেকর্ডের জন্য তা পাকুন্দিয়া থানায় পাঠিয়ে দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com