শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য-পিরোজপুর এলাকা হতে দুই কেজি গাঁজ সহ মোঃ হাছেন আলী (৪৭), পিতা- মৃত আঃ খালেক, সাং-ভরখারচর, থানা-কুলিয়ারচর, মোঃ আলম ঢালী (৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম ও মোঃ নিয়া শাহ (৪১), পিতা-মৃত মধু মিয়া উভয় সাং-মধ্য পিরোজপুর, থানা-বাজিতপুর ও সর্ব জেলা-কিশোরগঞ্জদের’কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদকের কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় দীর্ঘদিন যাবৎ তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান (বিএন) জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।