রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু, মাইকিং করেও বিপদ এড়ানো গেল না

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে
ভৈরবে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু, মাইকিং করেও বিপদ এড়ানো গেল না

গেল রবিবার সন্ধ্যায় কাল বৈশাখী বাতাসে ভৈরব উপজেলার বধূনগর গ্রামের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিড়ে যায়। ফলে সেচ পাম্পটি বিপদজনক ঘোষনা করে গ্রামবাসীকে সাময়িক সময়ের জন্য পাম্প ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়। গ্রামবাসীকে সচেতন করার লক্ষে স্থানীয় মসজিদের মাইকের সাহায্যে দীর্ঘক্ষণ মাইকিং করেও বিপদ এড়ানো গেল না! সকালে ওই সেচপাম্পে কাপড় ধুতে এসে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারায় দিপু মিয়া (২২) নামের এক যুবক। সে ওই এলাকার চেয়ারম্যানবাড়ির মোঃ অহেদ মিয়ার ছেলে।

জানা যায়, আগের রাতে বাতাসে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়া ও মাইকিংয়ের বিষয়ে কিছুই না জেনে আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে ওই সেচপাম্পটিতে কাপড় ধুতে যায় দিপু। এসময় সে বিদ্যুৎপৃষ্ট হলে গ্রামের লোকজন এগিয়ে এসে তাকে বাচানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষনা করেন। এঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে দিপু মিয়ার মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষীতে নিহতের মরদেহ ময়না তদন্ত না করে লাশ হস্থান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com