রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কুলিয়ারচরে আশ্রয়ণ প্রকল্প-২ নির্মাণ কাজ পরিদর্শন ও বসবাসরতদের মধ্যে ত্রাণ বিতরণ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে আশ্রয়ণ প্রকল্প-২ নির্মাণ কাজ পরিদর্শন ও বসবাসরতদের মধ্যে ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় একক গৃহ নির্মাণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের নির্মাণ কার্যক্রম পরিদর্শন ও আশ্রয়ণে বসবাসরত শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী।

ত্রাণ সামগ্রীর মধ্যে আশ্রয়নে বসবাসরত প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ প্যাকেজ আকারে বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১ টার দিকে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়ণে বসবাসরতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শেষে, ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, গোবরিয়া আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ও আশ্রয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমির চাঁন প্রমুখ ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com