মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বেনাপোল ইমিগ্রেশনে আবারও সতর্কতা জারি

মো: রাসেল ইসলাম, শার্শা, যশোর
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে
বেনাপোল ইমিগ্রেশনে আবারও সতর্কতা জারি

করোনা সংক্রমণ পরিস্থিতি কারনে ভারতে আরও ১৪ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ বিভিন্ন শর্ত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংক্ষিপ্ত করা হয়েছে বেনাপোল সহ সকল স্থলপথে চেকপোস্ট ইমিগ্রেশন কার্যক্রম। ছাড়পত্র আছে এমন পাসপোর্টধারী যাত্রীরা সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিন স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছিল । ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে আবারও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নিদের্শনার একটি পত্র পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

এদিকে দিন দিন ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েই চলেছে। শেষ পর্যন্ত তার ছোয়া লেগেছে বাংলাদেশে। ভারত ফেরত ৬ জন যাত্রীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশ জুড়ে এখন আতঙ্ক। প্রথম নিষেধাজ্ঞার পর গত ১৩ দিনে ভারত থেকে ফিরেছে ২ হাজার ৫৬০ জন বাংলাদেশি। এদের মধ্যে ১৭ জন করোনা পজিটিভ। এসব যাত্রীরা ভারতে গিয়ে আক্রান্তের শিকার হয় বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়। আক্রান্ত যাত্রীরা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে যশোর করোনা রেড জোনে রয়েছে।

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুফ আলী জানান, করোনা আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। অন্যান্য যাত্রীদের বেনাপোল, যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন আবাসিক হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জটিল মুমূর্ষ রোগীদের হাসপাতালের কোয়ারেন্টাইনে সুযোগ দেওয়া হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করেছে। যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে ফলাফল মারাত্মক ভয়াবহ হবে। বাংলাদেশে ইতিমধ্যে ভারত অক্সিজেন রফতানি বন্ধ করে দিয়েছে। সুতরাং সতর্কতা মূলক ব্যবস্থা এ মহামারির হাত থেকে আমাদের বাঁচাতে পারে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, প্রতিদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ৩শ থেকে সাড়ে ৪শ বিভিন্ন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। তবে এ চালকদের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, নতুন করে আবারও ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে না । তবে নিষেধাজ্ঞার আগে যারা ভারত ও বাংলাদেশের মধ্যে আটকা পড়েছিল তারা ভারতে বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। এখন থেকে ইমিগ্রেশন কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com