ঈদের আনন্দে সবার মাঝে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের অর্ধশতাধিক দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (১০ ই মে) আদাচাকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবতার সেবা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদিয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণালী বেলকুচি স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ, স্থানীয় সমাজসেবক রুবেল মন্ডল।
আদাচাকী গ্রামের রেণুকা বেগম (৭৫) ঈদের নতুন কাপড় ও উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, তোমাদের মতো আমাদের কথা যদি সবাই ভাবতো তহলে আমাদের কষ্ট লাগব হতো।
মানবতার সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম জানান, সমাজের অসহায় মানুষদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই আয়োজন। আমরা অসহায় মানুষদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী দিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি। ভবিষ্যতে মানবতার প্রতি এমন কাজ অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, জাহিদ হাসান বিশাল প্রমুখ।