ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনে যাত্রী বহন করায় ৯টি যাত্রীবাহী বাসকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ ।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে ঢাকা-সিলেট মহসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ও মাহমুদাবাদ নামক স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বহন ও আন্তঃজেলা পরিবহনের দায়ে নাভা পরিবহন.আয়মান পরিবহন, বিশাল পরিবহন, রিমা পরিবহন, শুভ যাত্রা পরিবহন, যমুনা পরিহন, গোলাপ পরিবহন ও জিহাদ পরিবহন নামে ৯টি বাসকে আটক করে হাইওয়ে পুলিশ। আটককৃত বাস গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, করোনা ভাইরাসের কারনে সরকার লক ডাউন শিতিল করে স্বাস্থ্য বিধি মেনে জেলার ভিতরে বাস চলাচলের অনুমতি দিলেও আন্তৎজেলা পরিবহনের কোন অনুমতি দেয়নি । কিন্ত আটককৃত ৯টি বাসে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করার দায়ে বাসগুলো আটক করা হয়েছে ।
এছাড়াও এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট জোনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ সহিদ উল্লাহ ।