রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ফেজবুকে ভাইরালের অভিযোগে যুবক আটক

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ফেজবুকে ভাইরালের অভিযোগে যুবক আটক

সিরাজগঞ্জের সদরে স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ভাইরালের অভিযোগে ১ জন ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামীসহ ২ জন গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, সিরাজগঞ্জ জেলার সদর থানার চন্দ্রকোনা গ্রামের মাহবুব মন্ডলের মেয়ে ১০ম শ্রেণী পড়ুয়া ছাত্রী পপি আক্তারের এর সাথে একই গ্রামের বাদশা শেখের ছেলে নাইম শেখ প্রেমের সম্পর্ক গড়ে তোলে ও বিভিন্ন স্থানে নিয়ে কৌশলে ও গোপনে অশ্লীল ও আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে এবং সেই ধারনকৃত অশ্লীল আপত্তিকর ছবি একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জের সদর থানায় একটি পর্নো গ্রাফি আইনে মামলা করে। ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকে নাইম পলাতক ছিল।এ ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ।

এবিষয়ে গত ২১শে মে স্থানীয় একটি অনলাইন পত্রিকায় সিরাজগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল করার অভিযোগের ঘটনাটি প্রকাশের পর বিষয়টি র‌্যাব-১২ এর নজরে আসে। উক্ত ঘটনাটির প্রেক্ষিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে এই ঘটনার মূল হোতা মোঃ নাইম শেখ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ নাইম শেখ (২২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল জব্দ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com