রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরকীয়ার কারণে মসজিদের ইমামের হাতে খুন হওয়া আজহারুলের সাত টুকরো লাশ দাফন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে
পরকীয়ার কারণে মসজিদের ইমামের হাতে খুন হওয়া আজহারুলের সাত টুকরো লাশ দাফন

রাজাধানী ঢাকার দক্ষিণখানে স্ত্রীর পরকীয়ার কারণে মসজিদের ইমামের হাতে খুন হওয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের আজহারুল ইসলামের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ মে) রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

এর আগে রাত সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজহারুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।

বিকেলে আজহারুলের সাত টুকরা মরদেহ তার গ্রামের বাড়ি পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ভিড় করেন নিহতের বাড়িতে। তবে মরদেহ সাত টুকরা হওয়ার কারণে পরিবার এবং স্থানীয় কাউকে দেখতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, আজহারুলের স্ত্রী আসমার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন দক্ষিণখান মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। এরই জেরে আজহারুলকে খুন করে সাত টুকরো করে মসজিদের সেপটিক ট্যাংকে ফেলে দেন আব্দুর রহমান।

মঙ্গলবার দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুলের সাত খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই ইমাম মাওলানা আব্দুর রহমান এবং আজহারুলের স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করে র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com