কিশোরগঞ্জে ৬৪০ পিস ইয়াবা’সহ শরিফ আহম্মেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জুন) ভোরে কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ এলাকা হতে মাদক ব্যবসায়ী শরিফ আহম্মেদ (২৮) কে ৬৪০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করা হয়। সে সদরের মারিয়া ইউনিয়নের তালতলা এলাকার হযরত আলী’র ছেলে। এসময় ইয়াবা ছাড়াও মাদকের কাছে ব্যবহৃত একটি মোবাইলও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।