মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বেনাপোলে পিস্তল-গুলিসহ দুইজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মো: রাসেল ইসলাম, শার্শা, যশোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে
বেনাপোলে পিস্তল-গুলিসহ দুইজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন খলসী বাজার এলাকা থেকে ১টি সচল পিস্তল,২টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলিসহ শ্রী শংকর কুমার সরকার (২৭) ও মো. আজিম শেখ পচা (১৯) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৪টার সময় উদ্ধার অস্ত্র ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি সোমেন দাশ।

গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের শ্রী কানায় সরকারের ছেলে শ্রী শংকর কুমার সরকার ও একই গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আজিম শেখ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম হোসেন, এসআই চন্দ্র কান্ত গাইন, এএসআই রঞ্জন বসু সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানাধীন খলসী বাজারস্থ মো. রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর থেকে ১টি পিস্তল,২টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com