সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

মন থেকে চাইলে অবশ্যই ভৈরবে মাদক নির্মূল সম্ভব-পুলিশ সুপার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৫০ বার পড়া হয়েছে
মন থেকে চাইলে অবশ্যই ভৈরবে মাদক নির্মূল সম্ভব-পুলিশ সুপার

কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার) বলেছেন, মন থেকে চাইলে অবশ্যই ভৈরবের দীর্ঘদিনের সমস্যা এবং সকল অপরাধমূলক কর্মকান্ডের মূল কারন মাদককে চিরতরে নির্মূল করা সম্ভব।

 

আজ বুধবার (৯ জুন) বিকেলে ভৈরব থানা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, শুধু প্রশাসন নয় সমাজের প্রতিটি স্তরের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিক্রি বা সেবনের সাথে জড়িতদের চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতায় এনে সমাজ থেকে মাদকের নাম মুছে ফেলা সম্ভব কারণ মাদক কারবারিরা সংখ্যায় এক শতাংশেরও কম। এছাড়াও নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের মত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখুনি ঐক্যবদ্ধ না হলে পরবর্তী প্রজন্ম হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

ভৈরব থানা পুলিশের আয়োজনে সমাবেশের সভাপতিত্ব করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম, ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের, সহকারি পুলিশ সুপার ভৈরব সার্কেল রেজওয়ান দিপু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত হোসেন ফুলু, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

এছাড়াও অনুষ্ঠানে ভৈরব সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com