মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

করোনা সংক্রমণ কমাতে বেনাপোলে প্রশাসনের সাথে সেচ্ছাসেবী

মো: রাসেল ইসলাম, বেনাপোল, যশোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ কমাতে বেনাপোলে প্রশাসনের সাথে সেচ্ছাসেবী

শার্শায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে কঠোর ভাবে বিধিনিষেধ মানতে শার্শা বেনাপোলের হাট বাজার গুলোতে তদারকি করতে সেচ্ছাসেবী সংগঠন তৈরী করা হয়েছে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে শার্শা ও বেনাপোলের বিভিন্ন এলাকায় প্রশাসনের সাথে কাজ করবে সেচ্ছাসেবীরা। শার্শায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা সনাক্তের পাশাপাশি উপজেলায় ১শ ২০ জন করোনা পজিটিভ হিসাবে সনাক্ত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সরকার চাচ্ছে না লকডাউন দিতে কারণ লকডাউন এর সাথে অনেক মানুষের জীবন-জীবিকার সম্পর্ক রয়েছে। যদি এই সংক্রমণের হার কমানো না যাই তাহলে সরকার বাধ্য হবে লকডাউন দিতে।

এদিকে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, বেনাপোল সীমান্তবর্তী এলাকা এখানে এ ভাইরাসের প্রভাব বেশি দেখা দিচ্ছে। আপনাদেরকে অনুরোধ করছি সরকারের দেওয়া নির্দেশনা গুলো মেনে চলুন নিজে সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান,বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান,বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু সহ প্রশাসনের কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com