মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লালপুরে আবারও ৬ ইমো হ্যাকার আটক

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে
লালপুরে আবারও ৬ ইমো হ্যাকার আটক
ইমো হ্যাকিং করে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের আরও ৬ জন ইমো হ্যাকার আটক করেছে  র‌্যাব-৫সিপিসি-২নাটোর। শুক্রবার (১১জুন) সন্ধার পরে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৫,রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে একটি অপারেশন শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মোহরকয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ইমো’ হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১১টি মোবাইল সেট, ২৫ টি সিমকার্ড, ৪ টি মেমোরীকার্ড, ৩ টি মোবাইল চার্জার, ২ টি গ্যাসলাইটার, ৩ পিচ ইয়াবা, ১ টি ইয়াবা সেবনের স্টীক, ১ টি ইয়াবা সেবনের কর্ক, নগদ তিন হাজার ৬৫০ টাকা সহ মোহরকয়া পূর্বপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শুভ (২০), মোহরকয়া গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে আব্দুল আল মামুন(২৫), নাগশোষা গ্রামের মৃত জটু সর্দারের ছেলে রুবেল সর্দার(২২), শ্রী স্বপন সরকারের ছেলে শ্রী শোভন কুমার (২৩), রামকৃষ্ণপুর গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল (২৮) এবং শহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দুই জনকে অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।
মেজর সানরিয়া চৌধুরীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করে আসছিল। পরবর্তীতে তাদের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে ২ জনকে অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদেরকে পরবর্তীতে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াবা সেবনকারী বলে মতামত প্রদান করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ৬ জন ইমো হ্যাকারদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন,’২০১৮’ এবং মাদকসেবী ২ জনের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এ পৃথক দুইটি মামলা হয়েছে।
আটককৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য যে, গত ২৫ মে ২০২১ ইং তারিখে লালপুর উপজেলায় ১৬ জন ইমো হ্যাকার আটক আটক করেছিলেন র্যাব-৫, সিপিসি-২ নাটোর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com