সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রিবাহি বাস – ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত লোকমান হোসেন নামে এক শ্রমিক চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার বানিয়াগাতিতে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত লোকমান হোসেন (৩৪) জেলার সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের ওসমান গনির ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, সোমবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতিতে ঢাকাগামি যাত্রিবাহি একটি বাসের সাথে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ৫ শ্রমিকসহ আটজন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে লোকমান নামে এক শ্রমিক মারা যায়।