রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কুলিয়ারচরে ইয়াবা বিক্রির আসর থেকে স্ত্রীর করা আইসিটি মামলায় স্বামী গ্রেফতার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ইয়াবা বিক্রির আসর থেকে স্ত্রীর করা আইসিটি মামলায় স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্ত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে ইয়াবা বিক্রির আসর থেকে স্বামীকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

বুধবার (১৬ জুন) সকালে আসামির বসতঘর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়নের মৃত আমির চাঁন বেপারীর ছেলে বজলুর রহমান বিপ্লব তার প্রথম পক্ষের স্ত্রীর নগ্ন ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মঙ্গলবার (১৫ জুন) রাতে কুলিয়ারচর থানায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)(ক)/২৯(১)/৩১(১)/৩১(২) ধারায় একটি মামলা দায়ের করে।

মামলা এজাহারভুক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে একটি ইয়াবা বিক্রির আসরে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা সহ তিনজন ইয়াবা সেবনকারী এবং ২ বছরের পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ মোট ৪ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রজু করা হয়।

মামলার বাদি বজলুর রহমানের স্ত্রী বলেন, সে প্রায়শ: আমার উপর কারণে-অকারণে নির্যাতন করতো এবং সে পর পর আরও ৪ টি বিয়ে করে। বিয়ে করা তার নেশা। এসব বিষয়ে প্রতিবাদ করলে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সে আমার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগের পরই দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com