বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাড়ে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল। এ-সময় গাজা বহনকারী একটি ট্রাক চট্ট মেট্রো- ট ১৭-৭৯৩৫ আটক করা হয়।

শুক্রবার (১৮ জুন) সকালে ভৈরব- কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহ আলম (৪৫) বরগুনা জেলার সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের মো. শামসুল হকের ছেলে এবং মো. ফারুক (৪০) চট্টগ্রামের হালিশহরের মাদর্য্যপাড়া নজির আহম্মদ চৌধুরী রোডের মৃত আব্দুল কাদেরের ছেলে।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি দল কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাজার বাসস্ট্যান্ডে ডা. মহরম আলী মার্কেটের সামনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জগামী লেনের উপর অভিযান পরিচালনা করে সাড়ে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করে ।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করতো বলে র‌্যাবের কাছে স্বীকার করে।

এ ব্যাপারে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের এস.আই মোঃ মাহবুব আলম বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com