বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরের প্রাণপুরুষ মুসা মিয়া সিআইপি আর নেই

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫২০ বার পড়া হয়েছে
কুলিয়ারচরের প্রাণপুরুষ মুসা মিয়া সিআইপি আর নেই

কিশোরগঞ্জ কুলিয়ারচরের প্রাণপুরুষ, আপামর জনতার প্রিয় ব্যক্তিত্ব, সিংহ পুরুষ খ্যাত, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের অবিভাবক, কুলিয়ারচর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মুসা মিয়া সিআইপি আর নেই।
(ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাহি রাজিউন)

শনিবার (১৯ জুন) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল (২০ জুন)  দুপুর ২ টায় কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এর তিনি বাবা-মা’র পাশে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হবেন।

তারঁ মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্থানীয় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সিআইপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র নুরুল মিল্লাত শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com