মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লালপুরে খাদ্য গুদাম কর্মকর্তার বাসভবন থেকে ৩’শ বস্তা সরকারি গম উদ্ধার

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে গোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) রফিকুল ইসলামের বাসভবনে অবৈধভাবে মজুদ রাখা তিনশ বস্তা গম উদ্ধার হয়েছে।
শুক্রবার (২৫ জুন) দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রনাথ লাল চাকমার সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার অভিযান চালিয়ে খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলামের বাসভবনের একটি কক্ষ থেকে ৩’শ বস্তা গম উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ওই কর্মকর্তার দাবী গুদামে যায়গার স্বল্পতার কারনে তিনি তার বাসভবনের কক্ষে সেগুলো মজুদ রাখেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রনাথ লাল চাকমা বলেন, কোনো কর্মকর্তাই তার বাসভবনে গুদামের গম রাখতে পারেন না। কিন্ত গুদামে যথেষ্ট যায়গা থাকা সত্ত্বেও তিনি তার বাসভবনের কক্ষে অবৈধভাবে গম মজুদ রেখেছেন। যা সম্পূর্ণভাবে আইনবিরোধী। গুদামে যায়গার স্বল্পতা থাকলে তিনি উর্দ্ধতন কর্মকর্তাদের জানাতে পারতেন। তিনি কেন উর্দ্ধতন কর্মকর্তাদের না জানিয়ে নিজস্ব বাসভবনে গম মজুদ রেখেছেন এ বিষয়ে তাকে আজকেই শোকজ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, গোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তার নিজস্ব বাসভবনে গম মজুদ রেখেছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে ৩’শ বস্তা গম উদ্ধার করা যায়। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে সেগুলো গুদামে স্থানান্তরিত করা হয়। তার বিরুদ্ধে খাদ্য নিয়ন্ত্রকের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com