বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কিশোরগঞ্জে ফলজ ও বনজ বাগানের সাথে এ কেমন শত্রুতা ?

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ফলজ ও বনজ বাগানের সাথে এ কেমন শত্রুতা ?

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের আধাঁরে একটি বাগান থেকে একাধিকবার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে কুলিয়ারচর পৌরসভার আলী আকবরী গ্রামের মো. আশরাফ উদ্দিন (আরশ মিয়া)’র ছেলে মো. রাজিব হায়দারের একটি বনজ, ফলজ ও ঔষধি বাগানে।

মো. রাজিব হায়দার বলেন, প্রায় ৬ মাস আগে ১ একর ভূমির মধ্যে বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। এসব চারা গাছ রোপন করার ফলে জমির পার্শবর্তী মরহুম মিছির ভূইয়ার ছেলে মো. মোহন মিয়া ওরুফে মাখন রাজীব হায়দারের বাবাকে বিভিন্ন প্রকার হুমকী প্রদর্শন করে। পরবর্তীতে ১ জুন বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা এসব গাছ তুলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর দুইদিন আগেও বাগন থেকে গাছের চারা তুলে ফেলে কে বা কারা।

এঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী ওই জমিতে এসে ক্ষতিগ্রস্থ গাছের চারা দেখে সবাই বলা বলি করছে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারার সাথে এ কেমন শত্রুতা?

এ রিপোর্ট লিখা পর্যন্ত এঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com