শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতি মারা যান। নিহত হাজতির নাম মো. আবু সাঈদ (২৫)। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মারুপড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

জেল সুপার জানান, গত বুধবার (৩০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভৈরব থানায় দায়ের হওয়া একটি মামলায় আবু সাঈদকে আটক করে র‍্যাব। এদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) বুকে ব্যাথ্যা অনুভব করলে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় সাঈদকে। আজ ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেল সুপার জানান, হাজতির মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁর পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com