বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

তাড়াইলে লকডাউনের ১ম দিনে ৯শ’ টাকা জরিমানা আদায়

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে
সর্বাত্মক লডকাউনের প্রথম দিনে ‘অকারণে’ ঘরের বাইরে বের হওয়াসহ দোকানপাটে বিভিন্ন অনিয়মের অপরাধে চারজনকে ৯শ’ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ।
এর আগে বুধবার সরকার সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করে। দেশজুড়ে আরোপ করা সর্বাত্মক লকডাউন বৃহস্পতিবার সকাল থেকে বহাল থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

বৃৃৃহস্পতিবার (১ জুলাই) তাড়াইল উপজেলা সদর বাজারে বিকাল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ তাড়াইল থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাড়াইল সদর বাজারে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৯শ’ টাকা জরিমানা করেন। এসময় সঙ্গে ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ও এএসপি সার্কেল (করিমগঞ্জ) ইফতেখারুজ্জামানসহ পুলিশ সদস্যবৃন্দ।

এদিন তাড়াইল সদর বাজার হোটেল সাহাব উদ্দিনকে ২শ’ টাকা, মেসার্স সাহাব উদ্দিনকে ৩শ’ টাকা, বীজ ভান্ডার আবদুল ওয়াহাবকে ৩শ’ টাকা ও মাস্ক ছাড়া বাজারে ঘোরাফেরা করার কারণে এক পথচারীকে ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ বলেন, হোটেল, দোকানপাটে কাস্টমার বসিয়ে আড্ডা দেয়া ও মাস্ক বিহীন চলাফেরা করার কারণে তাদের এ জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় আমাদের এই অভিযান লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত থাকবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া, লকডাউনের আওতাধীন না এমন দোকানপাট খোলা রেখে আড্ডা দেয়া যাবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com