শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, শেষ ২৪ ঘন্টায় দেশে আরও ১৩৪ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে
দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, শেষ ২৪ ঘন্টায় দেশে আরও ১৩৪ জনের প্রাণহানি

দেশে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হলো।

একই সময়ে দেশে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হলো।

এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com