বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের ১৯শ’ টাকা জরিমানা আদায় 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে
তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের ১৯শ' টাকা জরিমানা আদায় 
চলমান বিধিনিষেধ এর মধ্যে অযথা বাহিরে বের হওয়াসহ বিভিন্ন কারণে কিশোরগঞ্জের তাড়াইলে ১১জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দামিহা ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১জনকে জরিমানা আদায় করা হয় এক হাজার ৯শত টাকা।

চলমান লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে ৫টার পর দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যাবহার না করার কারনে বিভিন্ন প্রকার নগদ অর্থের জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ। ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) একটি চৌকস দল।

উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ জানান, সরকারি আদেশ অমান্য করে বিকাল পাঁচটার পর দোকান খোলা রাখা মাস্ক ব্যাবহার না করার কারনে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। জনস্বার্থে সরকারের প্রতিটি নির্দেশ আমরা মাইকিং করে জনগনকে প্রতিদিন অবহিত করার পরেও যারা আইন অমান্য করে নিজের স্বাধীনমত চলে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com