মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

বুধবার (০৭ জুলাই) সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে ঘটনাস্থলে আজিম উদ্দিন স্কুলের মোড়ে অস্থায়ী বেদিতে এ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে জঙ্গি হামলায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পড়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএমসহ (বার) অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ, অতিরিক্ত পুলিশ সুপার সদর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কিশোরগঞ্জ, অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ মডেল থানাসহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যগণ।

শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, “জঙ্গি হামলায় নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে পুনর্বাসনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর এ দিনে আহত ও নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ মামলায় চার্জশিটভূক্ত সকল জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করেন পুলিশ সুপার।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ৭ জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নামাজ শুরুর কিছু আগে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে চারপাশ। পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের দুই কনস্টেবলকে। পরে জঙ্গিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একটি গুলি পাশের বাড়ির জানালা ভেদ করে গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিককে বিদ্ধ করে। এতে ঘটনাস্থলে তিনিও মারা যান।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com