মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, আহত ২

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এসময় লোহার রড ও ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আহমদ হোসেনের ছেলে আর্জেন্টিনা সার্পোটার কফিল উদ্দিন (২৩) ও একই এলাকার ওমর ফারুকের ছেলে ব্রাজিল সার্পোটার মো. হাসান (২২)। তারা বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ইলিশিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলো কফিল ও হাসান। এসময় আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনে উত্তেজিত হয়ে একজন অপরজনকে লোহার রড ও ছুরি দিয়ে আঘাত করে। এতে আর্জেন্টিনা সার্পোটার কফিল উদ্দিন ছুরিকাঘাতে এবং ব্রাজিল সার্পোটার মো. হাসান লোহার রডে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কফিল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসানকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com