শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরের ঈদের হাট মাতাবে টাইটানিক, দোবল, রাজা ও লালুরা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচরের ঈদের হাট মাতাবে টাইটানিক, দোবল, রাজা ও লালুরা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর সদর বড়খারচর মহল্লায় বিসমিল্লাহ এগ্রো ফার্মে কুরবানির জন্য পালিত ৭টি বিশাল সাইজের গরু এবারো কুলিয়ারচরের হাট মাতাতে প্রস্তুত। বিসমিল্লাহ এগ্রোতে এবার কুরবানির জন্য পালিত ১০টি গরুর মধ্যে ইতোমধ্যে ৩টি বিক্রি হয়ে গেছে। এখন রয়েছে ৭ টি গরু, এই ৭টি গরু সাইজে যেমন বড়সড়, দেখতেও নজরকাড়া সুন্দর এবং শান্তশিষ্ট।

অনেকটা শখের বসেই ৪ বছর আগে কুরবানির জন্য গরু লালন পালন করেন বিসমিল্লাহ এগ্রো ফার্মের প্রাঃ মোঃ দীন ইসলাম ও আল ইসলাম দুই ভাই। তাদের রাইচ মেইল ও কুলিয়ারচর বাজারে চাউলের আড়ৎ ব্যবসার পাশাপাশি দুই ভাই মিলে নিজে হাতে লালন-পালন করছেন এসব গরু। ৪ বছরের মধ্যে প্রতি বছরই কোরবানির হাটে বিসমিল্লাহ এগ্রোর গরু মানুষের নজর কাড়ে । এবারও এই ফার্মের গরু কুলিয়ারচরের কুরবানির হাট মাতাবে বলে ধারণা করা হচ্ছে।

বিসমিল্লাহ এগ্রোতে পালিত কালো রঙের সবচেয়ে বড় গরুটির নাম দেওয়া হয়েছে টাইটানিক। শান্তশিষ্ট টাইটানিকের ওজন ২০ মণেরও বেশি। এছাড়া খামারের সবচেয়ে সুন্দর ও শান্তশিষ্ট গরুটির নাম দেওয়া হয়েছে দোবল। দোবলের ওজনও প্রায় ২০ মণ। টাইটানিক, দোবল ছাড়াও রাজা, লালসালু, লালু, জার্সি, রাগী লালু নামের প্রায় একই সাইজের আরও ৫টি গরু রয়েছে যাদের প্রত্যেকের ওজন ১৮ থেকে ২০ মণ।

খামারি আল ইসলাম জানান, একেবারে ন্যাচারাল উপায়ে নিজ হাতে লালন-পালন করা হচ্ছে গরুগুলো। গরুগুলোকে দুই বেলা দানাদার খাবার ও দুপুরে কাঁচা ঘাস দেওয়া হয়। করোনা মহামারির কারণে এবার হাট হবে কি-না এই নিয়ে বেশ চিন্তিত এবং হাট না হলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com