শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব

কিশোরগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

সোমবার (১২ জুলাই) রাত আনুমানিক সাড়ে আটটায় কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহল এলাকায় একজন অজ্ঞাত ছেলেকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে র‌্যাবের গাড়ি থামানো মাত্র উক্ত অজ্ঞাত ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার্স ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা। সে সময় তার সাথে থাকা একটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ সানি (২১), পিতা-মৃত সাজু মিয়া, সাং-পূর্ব তারাপাশা (০৭নং ওয়ার্ড), থানা ও জেলা-কিশোরগঞ্জ। আসামী আরও জানায় যে, সে এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাইয়ের মত ঘটনা সংগঠিত করে আসছে এবং আজ একই উদ্দেশ্যে নিয়ে সেখানে সমবেত হয়েছিল।

র‌্যাব জানিয়েছে, ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com