শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে ২৪ ঘন্টায় এক কৃষক ও এক কিশোরীর আত্মহত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ২৪ ঘন্টায় এক কৃষক ও এক কিশোরীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৪ ঘন্টা সময়ের মধ্যে এক কৃষক ও এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা দুজনই কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুরে ইউনিয়নের বাসিন্দা এবং দুজনই দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দিবাগত রাত সন্ধ্যা ৭টা থেকে ৮ টার মধ্যে বৃষ্টি (১১) নামের এক কিশোরী উপজেলার ভাটি জগতচর গ্রামের নিজ বাসভবনে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। সে এর আগেও একাধিকবার একই ভাবে আত্মহত্যার চেষ্টা করে এবং নিজ গায়ে আগুন দেওয়ারও মতোও ঘটনা ঘটায়। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ভুগছিলো। এই ঘটনায় পরিবারের কোনো সন্দেহ নেই মর্মে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মেয়ের বাবা রহুল আমিন।

এর আগে গত ১১ জুলাই দিবাগত রাত ১ টার দিকে একই ইউনিয়নের শফির উদ্দিন (৪৫) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করে। সে উপজেলার লক্ষ্মীপুর কাঁচারীপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১১ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে কৃষক শফির উদ্দিন তার নিজ বসত ঘরে ছটপট করতে থাকে। এ অবস্থায় তার ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তার মুখ থেকে বিষের গন্ধ পেয়ে বুঝতে পারে সে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে মধ্যরাতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কৃষকের পাকস্থলী ওয়াশ করে বিষ বের করেন। পরবর্তীতে রাত ১টার দিকে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে মারা যায়। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। এই ঘটনায়ও পরিবারের কোনো সন্দেহ নাই মর্মে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, দুটি ঘটনায় কুলিয়ারচর থানায় আলাদা আলাদা দুইটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com