সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচর এক পাগলীকে ধর্ষণ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের গৃহবধূকে বিয়ের প্রলোভনে সিলেটে নিয়ে ৯ জন মিলে ধর্ষণ! গ্রেফতার ৪

কিশোরগঞ্জের কুলিয়ারচর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এক পাগলীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঐ যুবক গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত দোলা মিয়ার ছেলে মোঃ ইসলাম উদ্দীন (৪০) ।

বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের স্বাধীন মুদির দোকানের সামনে এই ঘটনা ঘটে।

মুদির দোকানদার স্বাধীন (৫০) জানান, রাতে হঠাৎ দোকানের সামনে পাগলীর চিৎকার শুনতে পায়। কিন্তু একা দোকান থেকে বের হওয়ার সাহস হচ্ছিলো না। এমন সময় স্থানীয় আল-আমিন নামের এক যুবকের চিৎকার ইসলাম এটা কি করিস, কি করিস এমন শব্দ পেয়ে দোকান খুলে বের হয় এবং পাগলীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়, এসময় এক যুবককে দৌড়ে চলে যেতে দেখতে পায়।

প্রত্যক্ষদর্শী আল-আমিন জানান, আমি রাতে পুকুর পাহারা দেই। হঠাৎ একটি প্রয়োজনে পুকুর থেকে বাড়ি যাওয়ার পথে স্বাধীনের মুদির দোকানের সামনে আসলে মৃদু চিৎকারের শব্দ শুনতে পাই। পরে হাতে থাকা টর্চলাইট দিয়ে দেখি ইসলাম উদ্দিন পাগলীকে ধর্ষণ করছে। তখন আমি চেচিয়ে কিরে ইসলাম এটা কি করছিস, বলতে ইসলাম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়।

ধর্ষিতা পাগলী (৩০) রাতে তার উপর এক যুবকের নির্যাতন কথা জানায় এবং যুবককে দেখলে চিনতে পারবে বলেও জানায় পাগলী। এসময় পাগলী বলেন, আপনারা ওকে ধরে আনেন, আমি তাকে চড়িয়ে মেরে ফেলবো এবং সে তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানায়।
এই ঘটনায় অভিযুক্ত ইসলাম উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তার বসত ঘরেও তালা ঝুলানো পাওয়া যায় এবং ঘটনার পর থেকে ইসলাম উদ্দিন পলাতক রয়েছে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, এই বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com